1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৫০ সিসির বাইক আসছে বাংলাদেশে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

৩৫০ সিসির বাইক আসছে বাংলাদেশে

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশে ১৬৫ সিসির উপরে বাইক চালানোর অনুমতি নেই। যে কারণে রয়্যাল এনফিল্ড বা টিভিএসের ৩৫০ সিসির বাইক দেখে আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না বাঙালিদের। তবে এবার সেই আশা পূরণ হতে চলেছে।

বিশ্বের অন্য কোনো দেশে এমন সিসির ধরাবাঁধা কোনো সীমা নেই। তবে বাংলাদেশে এতদিন দুর্ঘটনা এড়াতে ১৬৫ সিসির উপরে বাইক চালানোর অনুমতি দেওয়া হত না। ২০১৭ সালের আগে এটির সীমা ছিল ১৫৫ সিসি।

যদিও মোটরসাইকেলের সিসির সঙ্গে গতির কোনো সম্পর্ক নেই। ৩০০ বা ৫০০ সিসির মোটরসাইকেলে সর্বোচ্চ যে গতি তোলা সম্ভব, ১৬৫ সিসি মোটরসাইকেলেও একই গতি তোলা যায়। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ ধরনের মোটরসাইকেল উৎপাদন ও বিতরণের অনুমোদন দেওয়া হয়। যার ফলে অবসান ঘটে মোটরসাইকেল নির্মাতা ও সরকারের মধ্যে কয়েক বছর ধরে চলতে থাকা আলোচনার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে। তবে এ ধরনের মোটরসাইকেল সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানি করা যাবে না। শুধু বিদেশ থেকে বিযুক্ত অবস্থায় (সিকেডি) আমদানি করে দেশের কারখানায় সংযোজন করে বাজারজাত করা যাবে।

মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮ অনুযায়ী নির্মাতারা ৫০০ সিসি পর্যন্ত ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল রফতানি করতে পারেন। কিন্তু এই বাইক চালানোর অনুমতি ছিল না দেশে। বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশন সিসির এই সীমাকে ৩৫০এ উন্নীত করার সুপারিশ করে।

আগামী বছরের জুলাইতে কোম্পানিটি এর ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়বে। এরপর এটি আন্তর্জাতিক বাজারে এ মোটরসাইকেল রপ্তানি শুরু করবে। এরই মধ্যে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করছে ইফাদ অটোস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews