1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগস্টে সড়কে ঝরেছে ৩৭৮ প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

আগস্টে সড়কে ঝরেছে ৩৭৮ প্রাণ

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // চলতি বছরের আগস্ট মাসে দেশে ৪০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৮ জন নিহত এবং আহত হয়েছেন ৭৯৪ জন। নিহতের মধ্যে ৪৪ জন নারী ও ৫১ জন শিশু রয়েছে। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ২৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৫ দশমিক ০৭ শতাংশ।

এ সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ১৭ জন নিহত, ৯ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৮টি রেলপথ দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৪৬ জন (৩৮.৬২ শতাংশ), বাস যাত্রী ১৮ জন (৪.৭৬ শতাংশ), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-লরি আরোহী ১৭ জন (৪.৪৯ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-পুলিশভ্যান আরোহী ২১ জন (৫.৫৫ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-স্কুলভ্যান-লেগুনা) ৫৬ জন (১৪.৮১ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-ডাইসু) ১৩ জন (৩.৪৩ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৪ জন (৩.৭০ শতাংশ) নিহত হয়েছে।

দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান

দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ৩৫.৪৮ শতাংশ, প্রাণহানি ৩৩.৩৩ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১.১৬ শতাংশ, প্রাণহানি ১০.৫৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৩.১৫ শতাংশ, প্রাণহানি ১৫.০৭ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.৮৯ শতাংশ, প্রাণহানি ১৪.৮১ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৬৯ শতাংশ, প্রাণহানি ৬.৬১ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.৭১ শতাংশ, প্রাণহানি ৪.২৩ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৯.১৮ শতাংশ, প্রাণহানি ১০.৩১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৪.৭১ শতাংশ, প্রাণহানি ৫.০২ শতাংশ ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৪৩টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে।

তবে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও মৌলভীবাজার জেলায়। এই পাঁচ জেলায় সামান্য মাত্রার ৯টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews