1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্দরে ‘মিডিয়া ভিশন থিয়েটার’র যাত্রা শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বন্দরে ‘মিডিয়া ভিশন থিয়েটার’র যাত্রা শুরু

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // নারায়ণগঞ্জের বন্দরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাট্যচর্চা
কেন্দ্র ‘‘মিডিয়া ভিশন থিয়েটার’’। সম্প্রতি বন্দর বাজারস্থ কে কে
টাওয়ারের নিচতলায় এ উপলক্ষ্যে আলোচনা সভা,নবগঠিত কমিটি ঘোষণা ও
‘‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’’নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান
নবীন-প্রবীন নাট্যমনা ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। মিডিয়া
ভিশন’র প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা
বিভাগীয় কমিটির সভাপতি মন্ডলী’র সদস্য উত্তম কুমার সাহা। উদ্বোধক হিসেবে
ছিলেন জনেজন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন বুলু। সংগঠক ও
নাট্যজন রোটারিয়ান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ,কলামিষ্ট ও নাট্যবোদ্ধা
ফরিদ আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা
একাডেমি’র সাবেক সহ-সভাপতি ও অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদ
উল্লাহ,জনেজন নাট্য সম্প্রদায়ের সভাপতি মহিউদ্দিন খোকা,রংধনু সংসদের
প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ,শক্তিমান নাট্যাভিনেতা ও সংগঠক মোঃ
সারোয়ার খান,সুরকার,গীতিকার,সংগীত পরিচালক,নাট্য ব্যক্তিত্ব মিতু মোর্শেদ
ও ন্যাটাভিনেতা রাহাত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ
নাট্যাভিনেতা এমদাদ হোসেন জাবেদ,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্য
মেহেবুব মিয়া,মিয়া শহীদ,মোঃ নিজামউদ্দিন,বিমল চন্দ্র ঘোষ,মাসুদ
রানা,আজিজুল হাকিম,রিয়াজ আহমেদ টুটুল,সম্রাট হোসেন,নয়ন আহাম্মেদ ক্ষুদে
শিল্পী নূরে আজিজ তুষারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews