1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদকবিক্রেতা বাবুল গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বরিশালে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদকবিক্রেতা বাবুল গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ চিহ্নিত মাদকবিক্রেতা বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার অপরাহ্নে গাঁজা ওই চালানটি পার্শ্ববর্তী মোহাম্মদপুর নামক এলাকায় পৌঁছে দেওয়ার প্রাক্কালে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের একটি টিম তাকে গেপ্তারে সফলতা পায়। এসআই মো. এনামুল হকের নেতৃত্বাধীন টিম ত্রিশোর্ধ্ব বাবুলকে মোহাম্মদপুরে প্রবেশপথ ব্রিজ থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বরিশাল সিটির ৫ নং ওয়ার্ডের পলাশপুর ১২ নং গলির সবুজ হাওলাদারের ছেলে বাবুল ওরফে খাটো বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছিলেন। ঘটনাবলীতের তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে, যা আদালতে বিচারাধীন। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে তাকে মাদক গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও তিনি আইনি ফাঁক গলে বেরিয়ে এসে ফের নেশাজাতীয় দ্রব্য বিক্রিতে সক্রিয় হয়ে ওঠেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বাবুল একজন পাইকারি মাদক বিক্রেতা, তার এই অবৈধ ব্যবসার প্রতিবাদ করতে বিভিন্ন সময়ে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি নাজেহাল হয়েছেন। এমনকি ব্যক্তি বিশেষকে তিনি মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দিয়ে আসছিলেন। এরই মধ্যে গতকাল দুপুরে সেই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করল কাউনিয়া থানা পুলিশ, যে খবর এলাকাবাসীকে স্বস্তি দিয়েছে।

গাঁজাসহ বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গাঁজার চালানটি বাবুল পার্শ্ববর্তী মোহাম্মদপুর এলাকায় পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর আগেই তাকে মোহাম্মদপুরে প্রবেশদ্বার থেকে পাকড়াও করে এসআই এনামুলের নেতৃত্বাধীন একটি টিম। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের পরবর্তী আদালতে প্রেরণ করা হলে বিচারক বাবুলকে কারাগারে পাঠিয়ে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews