1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

গাজীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক-নলজুরা সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে।

আহতরা হলেন- একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ এবং সজীব।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক (নলজুরা ব্রিজ) এলাকায় গার্মেন্টসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চালক মফিজুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের আরও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews