1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মগোপনে পেসার আল আমিন, খুঁজছে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আত্মগোপনে পেসার আল আমিন, খুঁজছে পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০১ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলার পর ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে এখনো এ পেসারকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় ভিন্ন দুই ধারায় সাধারণ ডায়েরি করেন ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।

স্ত্রীর দায়ের করা মামলায় বেশ বাজেভাবেই ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার আল আমিন হোসেন। ভুক্তভোগী ইসরাত জাহান, এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা এ মামলার তদন্তভার দেয়া হয়েছে সাব ইন্সপেক্টর সোহেল রানাকে। যিনি এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সাব ইন্সপেক্টর সোহেল রানা বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা তাকে (আল আমিন) ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামি যেই হোক না কেন তাকে আমরা ধরবো। আইন সবার জন্য সমান।

শারীরিক নির্যাতনের পাশপাশি আল আমিনের বিরুদ্ধে অভিযোগ, যৌতুক দাবি করার। স্ত্রী ইসরাত জাহানের দাবি- তার কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেছেন এ ক্রিকেটার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় একটা দীর্ঘ সময় ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

মামলা দায়েরের খবর পেয়ে আত্মগোপনে আছেন আল আমিন হোসেন। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি কুমিল্লাতেই গা ঢাকা দিয়েছেন তিনি।

ভুক্তভোগীর মামা বলেন, এর মধ্যে একবার বাসায় এসে উচ্চবাচ্চ করেছেন তিনি (আল আমিন)। বলেছেন, এখানে থাকা নিরাপদ না। যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন। এই কথা বলে চলে গেছেন। তারপর আর যোগাযোগ নেই।

আল আমিন হোসেনকে বিচারের আওতায় আনতে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মিরপুরে মানববন্ধন করার কথা ভুক্তভোগী ও তার পরিবারের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews