1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক নারীর চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাশ করেছেন।

রাজধানীর তেজগাঁও শিল্পা অঞ্চল থানার নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। বান্ধবীর বাসাতেই গতরাতে তিনি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে তাকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্ম কমকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গত এক মাস ধরে তেজগাঁও নাখালপাড়া এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। তিনি তিনি মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক। তবে কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না৷ তার একটি মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের দেয়া মানসিক কষ্টের জন্য তিনি ঘুমের ওষুধ খেলে তার আত্মীয় স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। মুসলিম এক যুবকের সঙ্গে তার প্রেম সম্পর্কে জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

থানা পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা।

ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখেছেন, যা ইতিমধ্যে পুলিশ জব্দ করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে। চিরকুটের সত্যতা নিশ্চিতে ও আইনি পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।

উদ্ধার চিরকুটে লেখা ছিল, …একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews