1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পুলিশ কনস্টেবল পদে চাকরি করে বান্ধবীকে উপহার দিয়েছেন মোটা অঙ্কের অর্থ ও দামি গাড়ি। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কর্মকর্তাদের। এতো অর্থের উৎস কোথায় জানতে জিজ্ঞাসাবাদের জন্য ওই কনস্টেবলকে ডেকে নেন তারা।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল তিনি। নাম – মনোজিৎ বাগীশ। তার বাড়ি বারুইপুর এলাকায়। এই কনস্টেবলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে রামপুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)।

এসিবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের খবরে বলা হয়, সম্প্রতি প্রায় ১ কোটি রুপি তুলেছিলেন কনস্টেবল মনোজিৎ বাগীশ। এরপর সেই টাকা থেকে প্রায় ২১ লাখ রুপি তিনি তার বান্ধবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এছাড়া সেই বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার রুপি দিয়ে একটি গাড়িও কিনে দেন মনোজিৎ। এতেই শেষ নয়; ওই পুলিশ কনস্টেবলের ৭৩ লাখ রুপির একটি ফিক্সড ডিপোজিটেরও সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন শাখার কর্মকর্তা।

এসব খবরে চোখ ছানাবড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। চার বছরে কনস্টেবলের চাকরি করেছেন মনোজিৎ। বছর দেড়েক আগেই রামপুরহাটে বদলি হয়েছিল তার। এর আগে ওই কনস্টেবলের পোস্টিং ছিল হাওড়ায়।
সে হিসেবে এই চার বছরে বেতন বাবদ তার আয় হওয়ার কথা প্রায় ১১ লাখ টাকা।

সেখানে মনোজিতের এই বিপুল সম্পত্তি কীভাবে হলো?

তা জানতে মনোজিতের ওই বান্ধবীর খোঁজে নেমেছেন রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। কিন্তু উপহার দেওয়া গাড়ির রেজিস্ট্রেশনে ঠিকানা ভুল দেওয়ায় তাকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের। তবে তার নাম জানা গেছে। বুলা কর্মকার নামের ওই বান্ধবীর খোঁজ পাওয়া গেলে, দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, টিভি নাইন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews