1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নামাজরত অবস্থায় মুসল্লির টাকার ব্যাগ চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নামাজরত অবস্থায় মুসল্লির টাকার ব্যাগ চুরি

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।

হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ তো যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল নামে এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নি। অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার এসআই জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews