1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এটা যুদ্ধের সময়: নেতানিয়াহু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

এটা যুদ্ধের সময়: নেতানিয়াহু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গতকাল সোমবার বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হবে না। আজ মঙ্গলবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আমি ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চাই। যুক্তরাষ্ট্র যেমন পার্ল হারবার বা ৯/১১’র সন্ত্রাসী হামলার মতো ঘটনার ক্ষেত্রে যুদ্ধবিরতি করতে রাজি হবে না, ঠিক ইসরায়েলও ৭ অক্টোবরের হামলার ঘটনার পর হামাসের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না।

তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির ডাক দেওয়া মানেই ইসরায়েলকে হামাসের কাছে, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করার ডাক দেওয়া। এ ছাড়া এসময় তিনি বাইবেলের কথা উল্লেখ করে বলেন, বাইবেল বলা হয়েছে, শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও সময় আছে। এখন যুদ্ধের সময় আমাদের ভবিষ্যতের জন্য।

হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, মাত্র ২০ সেকেন্ডে ইসরায়েলে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেঙে দেশটিতে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার পাঁচজনে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews