1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জের ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক্সকাভেটরবাহী ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আরও একজন মারা যান। এর মধ্যে একজন হলেন বাসচালক মো. বাচ্চু মোল্লা। মারা যাওয়া বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews