1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে অবরোধ সফলে বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল শহিদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি : তথ্যমন্ত্রী রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবি গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। দোয়া কি সত্যিই ভাগ্য বদলে দিতে পারে, ইসলাম যা বলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বরিশালে অবরোধ সফলে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় বাজার রোডে নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাভিদ খান তুষারের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। নগরীর লঞ্চঘাট এলাকায় সকাল ৯টায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীতে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর অনুসারী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে বরিশাল-ঝালকাঠী মহাসড়কে ২৬ নম্বর ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করে।

এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এদিকে, অবরোধকে কেন্দ্র করে নগরীর টার্মিনালগুলোসহ মোড়ে মোড়ে অবস্থা নিয়েছে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী। যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই কারণে কম যাত্রী নিয়ে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে চলছে লঞ্চ। লঞ্চঘাটে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে কোস্টগার্ড সদস্যদের।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরীর আইন শৃংখলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews