1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // দীর্ঘ ১৯ মাস পর সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্র বিষয়ক কমিশন মঙ্গলবার এ বিষয়ে সবুজ সংকেত দেয়। তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেয়া বাস্তবে রূপ নেবে। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলি সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে তুরস্ক বলছিল, সুইডেন কুর্দী সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তবে তুরস্ক অনুমতি দিলেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

এছাড়াও সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে। এই দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বার বার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল।

তবে খুব শীঘ্রই সুইডেন যোগদানের সুযোগ পাবে না। কারণ হিসবে কমিশনের প্রধান ফুয়াত ওকতে জানিয়েছে সংসদে স্পিকার এ বিল উত্থাপনের পর সংসদ সদস্যদের ভোটের পরই সুইডেনের যোগদান নিশ্চিত হবে।

সুইডেনকে এ সবুজ সংকেত প্রদানের পেছনে ফিনল্যান্ড কানাডা এবং নেদারল্যান্ডের অস্ত্র চুক্তি শিথিল বড় প্রভাব ফেলেছে। এছাড়াও সুইডেনের সদস্যপদ পেতে তুরস্কের অনুমোদনের বিষয়টি মার্কিন সরকারের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টিও যুক্ত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews