1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নির্বাচনে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ 

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন। শনিবার দুপুরে পুলিশ সদর দফতরে দ্বাদশ সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রাত্যহিক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কাছে সব প্রার্থীই সমান বলে মন্তব্য করে ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, নির্বঅচনে কোন ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না। প্রচার-প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেয়া আছে।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকছেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম এবং ম্যাজিস্ট্রেটও ডিউটিতে থাকেন। এমনকি, ওইদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনী দায়িত্বে।

তিনি আরো বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কোথাও এধরনের সংঘর্ষের ঘটনা ঘটলেই, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলা হচ্ছে, কোথাও কোথাও গ্রেফতারও করা হচ্ছে।

ডিআইজি (অপারেশন) বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলি ও কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।

সূত্র : বাসস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews