1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতীবান্ধায় প্রতিহিংসায় নৌকায় আগুন জ্বালিয়ে দিলো স্বতন্ত্র প্রার্থীর লোকজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাতীবান্ধায় প্রতিহিংসায় নৌকায় আগুন জ্বালিয়ে দিলো স্বতন্ত্র প্রার্থীর লোকজন 

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাট-১ ( হাতীবান্ধা-পাটগ্রাম)   আসনের হাতীবান্ধায় আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে নৌকা প্রতিকে আগুন জ্বালিয়ে পুড়েয়ে দিয়েছে স্থানীয় প্রতিপয় দুষ্কৃতিকারী ।
৩০ ডিসেম্বর শনিবার সকাল ৮ টার দিকে ওই উপজেলার  গড্ডিমারী ইউনিয়নের হাটখোলায় ( মেডিকেল মোড়) বীর মুক্তিযোদ্ধা  মোতাহার হোসেনের  নৌকা প্রতিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে  দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২৪ উপলক্ষে উপজেলার গড্ডিমারী হাট খোলায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রতিকি নৌকা হাটখোলার প্রবেশ দ্বারের কাছে টাঙ্গিয়ে রাখেন। কিন্তু কয়েক দিন পর পাশেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মামার বাড়িতে ঈগল মার্কার নির্বাচনী অফিস বানিয়ে প্রতিকি নৌকা বসানোর অভিযোগ তুলে প্রশাসনের কাছে নালিশ করে আতাউর রহমানের লোকজন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত করে কোনো অসঙ্গতি না পেয়ে উভয় পক্ষকে শান্তি প্রিয় ভাবে  নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
স্থানীয়রা অভিযোগ করে  বলেন, নৌকা মার্কায় জনপ্রিয়তা দেখে এবং স্থাপিত নৌকা প্রতিকের পাশে প্রতিহিংসা বশত মামার বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার নির্বাচনী অফিস বানিয়ে হুমকি ধামকি দিতে থাকে। নৌকা প্রতিক পুড়িয়ে ফেলার ঘোষণা দেয়। তারই ফলশ্রুতিতে আজ এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে দুস্কৃতিরা।
ওই এলাকার রবিউল ইসলাম বলেন,নৌকা স্বাধীনতার মার্কা যারা নৌকা প্রতীককে পুড়িয়ে দিল তারা স্বাধীনতা বিরোধী আমি তাদের বিচার দাবি করছি।
একই এলাকার হাসান বলেন, কতিপয়  দুষ্কৃতিকারী নৌকার জনপ্রিয়তা দেখে ঈশ্বার্বিত হয়ে  এসব কান্ড ঘটাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের মামার বাড়ির সামনেই নৌকা প্রতীক টাঙ্গানো হয়েছিল। তাই যদি অন্য কেউ  আগুন দেন। তবে তাদের লোকজনের চোখে অবশ্যই পড়েছে।
 এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মামাতো ভাই হাসেম আলী জানান,নৌকা প্রতিক যখন এখানে লাগানো হয় তখন আমরা নিষেধ করেছিলাম কিন্তু তারা বাধা উপেক্ষা করেই লাগিয়েছে। তারাই পুরে দিয়ে এখন আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন,নৌকা পুড়িয়ে দেয়ার কথা শুনা মাত্রই আমি  ঘটনাস্থলে গিয়েছিলাম।যারা বাঙালি জাতির আবেগ নিয়ে খেলে তাদের বিচার দাবী করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews