1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজড়া চেয়ারম্যান ঋতুর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হিজড়া চেয়ারম্যান ঋতুর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে ইয়াবা সেবনের এই ভিডিও ছড়িয়ে পড়ে। নজরুল ইসলাম ঋতু দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে তিনি ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাসের দিয়াশলাই দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। পাশে আর একজনও বসে আছেন।

জানা গেছে, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে ৫ হাজার ২৮ ভোটে পরাজিত করে দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে।

এই ভিডিও প্রকাশের পর উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, ভিডিওটি অনেক আগের। নির্বাচন সামনে রেখে এই ভিডিও ছেড়েছে। যখন ঢাকায় থাকতাম তখনকার ভিডিও এটি। চেয়ারম্যান হওয়ার আগের ঘটনা বলে দাবি করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, এটা খুবই জঘন্য কাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews