1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, বিপর্যস্ত জনজীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, বিপর্যস্ত জনজীবন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঘন কুয়াশা আর শীতে ব্যাহত হচ্ছে জনজীবন। বুধবার সন্ধ্যা থেকেই কুয়াশায় আচ্ছন্ন পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা। দুপুরে হালকা রোদ বের হলেও সকালে ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন এ অঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টা বাজলেও সূর্যের দেখা নেই। গত বুধবার ভোর থেকেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বেলা যত বাড়ছে ততই কুয়াশা বাড়ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জানা গেছে, জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারো কারো গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে। শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না।

হঠাৎ চলে আসা এই ঠান্ডার সাথে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। ঠান্ডা আর ঘন কুয়াশায় পিরোজপুরের চর ও বিল অঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত সপ্তাহেও কুয়াশা আর শীতের পরে কয়েকদিন ছিল উষ্ণ আবহাওয়া। হঠাৎ করে গত তিন দিন যাবত আবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাজিরপুর উপজেলার দিনমজুর শুকুর আলী ও মোছালেম শেখ জানান, প্রচুর শীত পড়েছে। শীতের কারণে কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলবে না। নদী ও বিলাঞ্চলের বাসিন্দারা জানান, প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। সূর্যের দেখা নাই। শীত বাড়লে শিশু ও বৃদ্ধদের অনেক কষ্ট হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews