1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মারা গেল বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মারা গেল বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া অসুস্থ হরিণটি তিনদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত করলেও মারা গেছে হরিণটি। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটার হরিণঘাটা বনে মারা যায় এ হরিণটি।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে চিকিৎসা শেষে সদর ইউনিয়নের হরিণঘাটা পর্যটন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান উপস্থিত হয়ে হরিণটি অবমুক্ত করেছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আব্দুল হাই।

জানা গেছে, মঙ্গলবার (৯ জানুয়ারি) বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করেন টহলরত কোস্টগার্ডের সদস্যরা। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে এর পেছনের বাম পায়ে আঘাত দেখা যায়। পরে আহত হরিণটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয়।

হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৃত হরিণটির চামড়া ও শিং সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ মাটিচাপা দেওয়া হবে। পাথরঘাটা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল যার কারণে শরীরে ২০টি শেলাই দিতে হয়। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু বনে অবমুক্ত করার তিনদিন পর মারা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews