1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মা হারালেন আরিফিন শুভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মা হারালেন আরিফিন শুভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // অভিনেতা আরিফিন শুভ ছিলেন ভীষণ মা পাগল ছেলে। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার মাকে নিয়ে নানান মুহূর্ত ভিডিওতে শেয়ার করেন। ভিডিও দেখেও মায়ের সাথে তার সম্পর্ক আঁচ করা যেতো।

বুধবার দিবাগত রাতে জানা গেল, আরিফিন শুভ’র মা খায়রুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আরিফিন শুভর মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন চিত্র নায়ক জায়েদ খান। তিনি বলেন, বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা ইন্তেকাল করেছেন।

নায়কের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গেল ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় আরিফিন শুভ দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার বাদ ফজর নামাজে জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আরিফিন শুভর মা খায়রুন নাহারকে শায়িত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews