1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে ফুল চাষে ভাগ্যবদল চাষিদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সাভারে ফুল চাষে ভাগ্যবদল চাষিদের

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার,  সাভার (ঢাকা) প্রতিনিধি // সময়ের পরিক্রমায় প্রতিনিয়ত দেশে বাড়ছে ফুলের চাহিদা। ফুলের চাহিদা বাড়ায় বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রকম ফুলের চাষ। এতে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষিরা। বর্তমানে প্রতিটি সিজনেই ফুলের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এতে বাজারে ভাল দামও পাচ্ছেন তারা।

একটা সময় ছিল যখন প্রান্তিক চাষিরা ধান, গম, আলু ও সবজি চাষ করতো। কিন্তু বর্তমানে এসবের পাশাপাশি বিভিন্ন রঙের গোলাপ, জারবেরা, গ্যালোটিলাস, গাঁদা, রজনীগন্ধা, ডালিয়া, রঙ্গন ও অন্যান্য ফুলের চাষ করে আয় করছেন চাষিরা। ফুল চাষে বিনিয়োগ কম হলেও লাভ বেশি হয়। ফুল চাষে প্রতিদিন টাকা আসার কারণে তারা আর্থিকভাবে স্থিতিশীল হয়েছেন। ফুল চাষে সফলতা আসায় মুখে হাঁসি ফুটেছে তাদের।

সাভারের সাদুল্লাহপুর, শ্যামপুর, রাজাসন গ্রামের প্রায় প্রতিটি পরিবার ফুলচাষের সাথে যুক্ত। এখানে উৎপাদিত গোলাপ, গ্যালোটিলাস ফুলের ওপর নির্ভর করতে হয় শাহবাগের ফুলবাজারসহ দেশের ফুল ব্যবসায়ীদের। দিন দিন এখানকার ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

কৃষক নূরুল আমিন বলেন, আগে কৃষিকাজ করতাম কিন্তু লাভ কম। ফুলচাষে মাত্র একবার বিনিয়োগ করতে হয়। কিন্তু এক থেকে দেড় বছরের ভেতর বিনিয়োগের টাকা উঠে আসে। এরপরের ১০ থেকে ১২ বছর শুধু লাভ। ফুল চাষের আরেকটি সুবিধা, গাছে ফুল ধরার পর প্রতিদিনই কৃষকদের হাতে টাকা আসে। চাষ করার পর শুধু গাছে ফুল আসা পর্যন্তই যা অপেক্ষা। আর মাত্র দেড় বছরের।

আরেক চাষি করিম মোল্লা জানান, আগে ধান, পাট, গম সহ অন্যান্য ফসলের আবাদ করতাম কিন্তু তেমন একটা লাভবান হতে পারতাম না। বর্তমানে ২ বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করছি। এতে করে ভালই লাভ থাকছে। সারাবছরই ফুলের চাহিদা থাকে। বিশেষ করে শীতের সময় ও ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা তুঙ্গে থাকে। এসময় চার থেকে পাচ গুণ লাভ হয় বলেও তিনি জানান।

উপজেলা কৃষি বিভাগ জানান, জেলায় আগের বছরের তুলনায় চলতি বছর ফুল চাষের পরিধি বেড়েছে। এছাড়াও প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। নতুন যারা ফুল চাষ শুরু করছেন তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা মুলক পরামর্শ ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews