1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রান্নাঘরের আড়ার সাথে ঝুলছিল কিশোরের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

রান্নাঘরের আড়ার সাথে ঝুলছিল কিশোরের মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি ) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সাথেই ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সাথে তার ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে দাও দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

ওসি মো. মুরাদ আলী বলেন , ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews