
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দের জেরধরে
নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর
গ্রামের মন্ডলপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার ফজলু মন্ডলের
ছেলে মন্টু (৩৫) ও ফিরোজ (৩০) ও সুমনের স্ত্রী মলি খাতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জানমোহাম্মদ ও মিন্টুর সাথে
জমিজমা নিয়ে বিরোধ চলছে এরই মধ্যে রবিবার দুপুরে উভয়ের মধ্যে কথা
কাটাকাটির এক পযার্যে মন্টু ও ফিরোজকে কুপিয়ে জখম করে কিতাব, মিন্টু ও
তার লোকজন। এসময় সুমনের স্ত্রী মলি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত
করেন। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ দৈনিক কালবেলাকে
জানান এঘটনায় রুবেল নামে একজনকে আটকরা হয়েছে।