1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধা

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নড়াইল লোহাগড়া উপজেলায় দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮৪) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ওই বৃদ্ধর নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। স্থানীয় সূত্রে জানা যায় , লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গত শুক্রবার রাত নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews