1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।

নিহত পাঁচজন হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার সকালে দাউদকান্দি-কচুয়া ভায়া চাঁদপুর সড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যান।

ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ট্রাকচালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews