1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জেলায় ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা কৃষ্ণকাঠি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই প্রতারক হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার ওয়াজেদ আলী খলিফার ছেলে জসিম খলিফা (৩৫)।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews