1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে রেলমন্ত্রীর আকস্মিক আগমন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালপুরে রেলমন্ত্রীর আকস্মিক আগমন

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে আকস্মিক ভাবে আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলমন্ত্রী জিল্লুল
হাকিম এর আগমনে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে স্বাগত জানান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০২৪) রাত পৌনে নয়টার দিকে আকস্মিক ভাবে
আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর তিতুমীর একপ্রেস ট্রেনে এসে উপস্থিত
হন মন্ত্রী।
স্ট্রেশনে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট
আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু ফুলেল শুভেচছা জানান রেল মন্ত্রী জিল্লুল হাকিমকে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ
সুপার তরিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
অধ্যাপক আবুল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক
সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ।
স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে আবুল কালাম আজাদ এমপি
আটটি ট্রেনের বিরতি চেয়ে ডিও লেটার দেন মন্ত্রীকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews