1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পলাশপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পলাশপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার কাউনিয়া থানা দিন ৯ নং পলাশপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর 2 টার সময় রসুলপুর হিজড়াদের খানকার পিছনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নাম জনি সরদার ও মাসুদ সরদার তারা উভয়ই মৃত মুনসুর সরদারের ছেলে। আহত জনি ও মাসুদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মাসুদ জানান বহুদিন যাবত তার মা ফিরোজা বেগমের বাসার পাশে জসিম গংরা রমরমা মাদক ব্যবসা করে আসছিল, এতে বাধা দেওয়ায় ফিরোজা বেগমকে মারদোর ও গাল মন্ধ করে, পরে জনি ও মাসুদ তার মায়ের হয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে এ নিয়ে উভরের ভিতরে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম,কমলা,নাসির,খুকু,সোহাগী,কোরবান,জুলি,রুপা,আকাশ ও দিদো মিলে হত্যার উদ্দেশ্যে রান্দা,রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় জনির গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও মাসুদের গলায় থাকা একটি রুপার চেইন, হাতের রুপার ব্যাচ ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews