1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় ৪৭ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এদিকে টোল আদায় বন্ধ রাখায় ও গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৪কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতের দিকে সেতুর উপর হানিফ পরিবহনের একটি বাসকে পেছন থেকে একটি প্রাইভেটকার ও একটি পিকআপকে অপর একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালকদের মাঝে ঝগড়া বেধে যায়। পরে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেয়া হয়। এসময় ৪৭ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। 

এছাড়া আজ ২১ ফেব্রুয়ারি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে কিছু চালক এলোমেলোভাবে গাড়ি নিয়ে সিঙ্গেল লেনে দুই লেন করে ফেলায় অপর লেনের গাড়ি চলাচল করতে না পারায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews