1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধের দিনে রোগী দেখেছেন আরএমও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বন্ধের দিনে রোগী দেখেছেন আরএমও

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি বন্ধের দিনে রোগীদের সেবা দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি। সোমবার (১৭ মার্চ)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সরকারি ছুটির দিনে হাসপাতালে এসে রোগী দেখেছেন তিনি।

সেবা গ্রহীতা লিপি আক্তার বলেন,বন্ধের দিনে এসে স্যারকে যে পাবো তা কল্পনাও করতে পারিনি। আর বাহিরে দেখালে অনেক খরচ হতো সেটা আমার পক্ষে সম্ভব ছিলো না। হাসপাতালের ভর্তি আরেক সেবা গ্রহীতা রহিমা বেগম বলেন,আজকে কোন ডাক্তারই আসেন নাই। স্যার আমাদের চিকিৎসা না দিলে অনেক সমস্যা হতো। এ বিষয়ে ডা. মেহেদী হাসান সানি বলেন,আজকে জরুরি বিভাগে শুধু একজন চিকিৎসক ছিলেন।হাসপাতালে অনেক রোগীর চাপ ছিলো যা তার একার পক্ষে দেখা সম্ভব ছিলো না। ছুটির দিনে হাসপাতালে রোগীদের সেবা করতে পেরে ভালো লাগলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews