1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নামাজরত অবস্থায় প্রাণ গেল বৃদ্ধের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নামাজরত অবস্থায় প্রাণ গেল বৃদ্ধের

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার নিশ্চিতপুর ২নং গেটের মৈশানবাড়ির জামে মসজিদে জোহরের ফরজ নামাজ আদায় অবস্থায় এ ঘটনা ঘটে।

মৃতের ভাতিজা সাজ্জাদ আকবর, শনিবার ৫ম দিনে রোজা রেখে তিনি জোহরের ফরজ নামাজ আদায় করছিলেন। সুন্নাত নামাজ শেষ করে ইমামের সঙ্গে ফরজ নামাজের নিয়াত করেন এবং প্রথম এক রাকাত ফরজ নামাজ শেষ করে ২য় রাকাতের সময় মোতালেব হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।

তাড়াতাড়ি অন্য মুসুল্লিরা ওনাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর পূর্বেই তিনি মারা যান। মরহুমের জানাজা শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ক্যান্টনমেন্ট নিশ্চিতপুর ২নং গেটের মৈশানবাড়ির জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews