1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি // সাভারে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে কুপিয়ে জখম করেছে স্বামী। পরে অভিযুক্ত স্বামী সুমন ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্ত্রী পলি আক্তার (৩২) ও পরকীয়া প্রেমিক সারন(৩৪)।

এ ঘটনায় আটক সুমন ইসলাম লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন- পলি দম্পতি সাভার পৌর এলাকার উলাইলে ভাড়াবাসায় সন্তান নিয়ে বসবাস করতেন। আগে সুমন বিদেশে থাকতেন। সেই সুবাদে তার স্ত্রীর সঙ্গে একই মহল্লার সারন নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুমন দেশে এলে পরকীয়ার ঘটনাটি জানতে পারে।

এরপর বুধবার সন্ধ্যায় পরকীয়া প্রেমিক ও স্ত্রীকে একসঙ্গে বাসায় পেয়ে সুমন ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানা পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। পরকীয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews