1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত-২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত-২

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বোরহানউদ্দিন উপজেলায় বজ্রপাতে মো. বাহাদুর (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. রবিউল ও মহসিন।

নিহত বাহাদুর সাতক্ষীরার কালিগঞ্জ উপজলোর নিজদেবপুর এলাকার মো. রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে রাকিব ব্রিকসে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়।

ওই বজ্রপাতে গুরুতর আহত হন ইটভাটার তিন শ্রমিক। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হ‌য়। কর্তব্যরত চিকিৎসক সবাইকে পরীক্ষার পর বাহাদুরকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পঠান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, বজ্রপাতে ইটভাটার শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। তারা অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews