1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসছে।

আজ রোববার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে উপজেলার সাবারাং, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, আজ সকাল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন। টানা কয়েকদিন ধরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা ফায়সাল বলেন, টানা কয়েকদিন ধরে এই ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। আমরা যারা সীমান্তের কাছাকাছি বসবাস করি তারা অনেক আতঙ্কে আছি। কখন আবার গুলি এসে পড়ে।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে ইসমাইল বলেন, সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। মর্টার শেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় কাঁপছে। অনেক জেলে ভয়ে এখন মাছ শিকারে যাচ্ছে না।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সকাল থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews