1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমনিরহাটে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম (৫৪) নামের এক অটো রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
 শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে তার মৃত্যু হয়।
মৃত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি আগে পেপার বিক্রেতা ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিক্সা নিয়ে ভোটমারী গোলাম মৃর্তজা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাইকিং করতে করতে চামটার হাট এলাকায় যান। সেখানে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থা হয়ে পড়েন। পরে অসুস্থ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল নেয়ার সময় তিনি মারা যান।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিল রাশেদুল। পরে সেখানে তিনি হিট স্ট্রোক করে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews