1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুসন্তানসহ মারা গেছেন মা। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢালমারা গ্রামের এই বিয়োগান্তের ঘটনায় আশপাশ এলাকাসমূহে শোকের মাতম চলছে।

৪ নম্বর ওয়ার্ডের মেম্বর মোস্তফা কামাল হাওলাদার এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন। এবং তিনি জানান, মহেশপুর স্কুলসংলগ্ন মোল্লাবাড়ির বাসিন্দা রিয়াজের স্ত্রী সোনিয়া আক্তার এবং তার দুই শিশুসন্তান সালমান ও রেজভী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে বলা যাবে, মন্তব্য করেন ওসি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews