1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনা/ পটুয়াখালীতে একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সড়ক দুর্ঘটনা/ পটুয়াখালীতে একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মাঠে দু’টি জানাজা (পুরুষ ও নারী) শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এর আগে ভোরে লাশগুলো তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পৌঁছায়।

 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন মৌজে আলী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও এনামুল ওরফে খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) এবং ছেলে কাওসার ওরফে অন্তর (১২)।

 

বুধবার কাওসারের মানত থাকায় প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে ফিরছিলেন তারা। পথে এই দুর্ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে নিহতদের বাড়িতে দেখা যায়, নিহত খোকনের স্ত্রী ইলমা বেগম (২১) তার দেড় বছরের মেয়ে মিতাহুলকে কোলে নিয়ে কাঁদছেন। স্বজনেরা তাকে সান্তনা দেয়ার চেষ্টা করছেন। দুই ছেলে, ছেলের বউ ও নাতিকে এক সাথে হারিয়ে বাকরুদ্ধ ৮০ বছর বয়সী জামাল ও এনামুলের মা হালিমা বেগম। ঘরের বাহিরে দুই ছেলের নাম ধরে জামাল-খোকন বলে কাঁদছিলেন।

 

হাালিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘এবারো ঈদের আগে আমাকে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল জামাল। বলেছিল, কোরবানিতে বাড়িতে আসবে। কিন্তু এই দুর্ঘটনা শেষ করে দিয়েছে সব আশা।’

 

তিনি আরো জানান, স্বামী মৌজে আলী মৃধা মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব নিয়েছিলেন জামাল। জীবিকার তাগিদে ঢাকায় যান জামাল। তিন বোনকেও বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এখন কে তাদের দেখবে বলে কেঁদে ফেলেন হালিমা।

 

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। এই জানাজায় সর্বস্তরের জনগণ অংশ নেয়।

 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews