1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল সদর থানা পুলিশের অভিযানে এক বছর ছয়মাসের কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে প্রতারণা মামলায় একবছর ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রাজিব মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজিব মোল্যা নড়াইল জেলার সদর থানার তুজুরডাঙ্গা গ্রামের রোস্তম মোল্যা এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews