1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত কিশোর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত কিশোর

  • প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews