1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাকেরগঞ্জে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ভাড়াটিয়াসহ পরিবারের ২ সদস্য আহত হয়েছেন। ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, ৭ থেকে ৮ জনের মুখোশপরা এক ডাকাত দল শনিবার রাতে বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ৮ থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাড়ির মালিক মাছুমা চৌধুরীর নাতি লিখন হাওলাদার ও ভাড়াটিয়া জামালকে মারধর করে ডাকাতরা। ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে বাকেগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, এ ব্যাপারে অনুসন্ধান চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো। এখন পর্যন্ত ডাকাতির ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ভাড়াটিয়া জামাল জোমাদ্দার জানান, শব্দ পেয়ে কিছু বুঝে উঠার আগেই আমাকে সাবল দিয়ে বাড়ি দিয়ে আহত করে হাত পা বেধে কাপড় দিয়ে ডেকে রাখে। এ ব্যাপারে বাড়ির মালিক মাছুমা চৌধুরীর ছোট মেয়ে শিউলি চৌধুরী জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে যার যার রুমে ঘুমাতে যান তারা। রাতের যে কোনো সময় ৭/৮ জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্রিল কেটে তাদের ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাত দল সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে বাসার আলমারি,শোকেস তছনছ করে সব কিছু নিয়ে চলে যায়। প্রবাসী মাছুমা বেগমের ছেলে আল-আমীন চৌধুরী হোয়াটসঅ্যাপ এ বলেন আসসালামু আলাইকুম আমি আল আমিন চৌধুরী একজন কুয়েত প্রবাসী, আমার বাড়ী কালিগঞ্জ বাজার ১নং ফলাঘর, আমার পিতা:-মরহুম বেল্লাল চৌধুরী,আজ সকাল বেলা আমার সেল ফোনের মাধ্যমে আমার ছোট মায়ের বাড়ীতে ভয়াবহ ডাকাতির খবর জানতে পারি। আমার মা,আমি, আমার বোন জামাই প্রবাসী। আমরা দীর্ঘ সময় ধরে প্রবাসে কর্মরত আছি,হার ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশ মাতৃকার অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে চেষ্টা করি। কিন্তু অনেক পরিতাপের বিষয় দেশে আমাদের পরিবারের জান মালের কোন নিরাপত্তা নেই। আমি চাই এই ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ডাকাত চক্রের বিচার ও আমাদের লুটপাট হওয়া মালামাল উদ্ধার। আশা নয় বিশ্বাস আইনশৃংখলা বাহিনী এবং আপনারা আপনাদের স্থান থেকে আমাদের জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews