1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পাথরঘাটা-কাকচিড়া সড়কের সোনালী বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নাইম পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পাশের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, নাইম বিকেলে বাড়ি থেকে বের হয়। এর পরে সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে ঘুরতে পাথরঘাটা বাজারে যায়।

সেখান থেকে সোনালী বাজার এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে থাকে। প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিসের সদস্য মোহাম্মদ কামাল হোসেন জানান, তিনি বিআরটিসি বাসে বাড়িতে যাওয়ার সময় নাইমকে সড়কে পড়ে থাকতে দেখে পাথরঘাটা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তারা গিয়ে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে কালমেঘা ইউনিয়নের সোনালী বাজার এলাকা থেকে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে পাশের উপজেলা মঠবাড়িয়া এলাকায় তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews