1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দৌলতদিয়া ঘাটে বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দৌলতদিয়া ঘাটে বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ শনিবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। একই চিত্র দেখা গেছে লঞ্চঘাটেও।

তবে কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ বাড়লেও ঘাট এলাকায় ছিল না কোনো ভোগান্তি। ভোগান্তি ছাড়াই ঘাটে এসে সরাসরি ফেরি ও লঞ্চে উঠে যেতে পারছে মানুষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঈদুল আজহায় ঘাট কর্তৃপক্ষের ব্যাপক প্রস্তুতি ছিল। যে কারণে ঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের কোনো ভোগান্তি হয়নি। আবার এখন যারা কর্মস্থলে ফিরছে তারাও ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছে। বর্তমানে এ নৌরুটে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews