1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায়  হান্নান আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩জুন২০২৪) দুপুরে ঈশ্বরদী টু বাঘা আঞ্চলিক মহাসড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হান্নান আলী উপজেলার কাজীপাড়া এলাকার মৃত রঞ্জিত প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় হান্নান আলী পদ্মা নদীর চর থেকে বাদাম তুলে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লালপুর  অভিমুখী  দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে চালকসহ আটক করা হয়েছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews