1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ঘষিয়াখালী নৌ চ্যানেলে নৌকা ডুবে জেলে নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাগেরহাটে ঘষিয়াখালী নৌ চ্যানেলে নৌকা ডুবে জেলে নিখোঁজ 

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোংলা নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন)  ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মহিদুল ইসলাম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান। নিখোঁজ সেই জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা জেলে মহিদুল ইসলাম ও তারিকুল ইসলাম বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় মাছের পোনা (গলদা চিংড়ি পোনা) ধরছিল।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় লাইটার জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান।
তিনি আরও বলেন, জোয়ারে স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থাগিত করা হয়েছে। জোয়ারের পানি কমলে উদ্ধার অভিযান পুনরায় শুরু করব।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জাহাজের আঘাতে বা ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews