1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাস হলো ২০২৪-২৫ অর্থবছরের বাজেট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাস হলো ২০২৪-২৫ অর্থবছরের বাজেট

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। এদিন থেকে শুরু হবে নতুন অর্থবছর।

আজ রবিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়।

গেল ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় তিন সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে গতকাল শনিবার সংসদে অর্থ বিলের অনুমোদন দেওয়া হয়। যা সর্বসম্মতিক্রমে আজ পাশ হলো।

ব্যাপক আলোচনা-সমালোচনার পরও এবারের বাজেটে সুযোগ রাখা হয়েছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার। পাশাপাশি করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews