1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) ডিবি সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা এখনো স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। যন্ত্রপাতি এনে এক বছরেও এটা সচল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews