1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সজীব হালদার (২৯) ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি । বুধবার (৭ আগস্ট) দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সজীব ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

সজীব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদারের ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদ সম্পর্কে সজীব হালদার বলেন, ‘আমি একটি কসমেটিকসের দোকানে চাকরি করি। চিকিৎসার জন্য ভারত যাচ্ছি।’ পরে তার মোবাইল ফোন দেখে বিজিবি নিশ্চিত হন তিনি বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, আটক সজীব হালদারকে চেকপোস্ট থেকে বেনাপোল সদর কোম্পানিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তপথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি বা নেতা অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে প্যাট্রল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছেন এবং বাংলাদেশ থেকে কিছুসংখ্যক মেডিকেল যাত্রী যাচ্ছেন। তবে বাংলাদেশ থেকে কোনো সাধারণ পাসপোর্ট যাত্রী ভারত প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাই করতে হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews