1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশে বড় রদবদল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পুলিশে বড় রদবদল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মোঃ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মোঃ শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সব পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষার্থীর আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন। কেউ কেউ ছাত্র জনতা কে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন। তাদের প্রত্যেককে বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এমনকি কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে সূত্র জানায়।

এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটে যাদের সংযুক্ত করেছেন তারা হলেন- তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews