1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্দরে ইটভাটা দখলের অভিযোগ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বন্দরে ইটভাটা দখলের অভিযোগ!

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী চান মিয়ার বিরুদ্ধে থ্রি-ষ্টার ব্রিকফিল্ড নামক একটি ইটভাটা দখলের অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের মূল মালিক ইমরান হোসেন ফাহিম। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইটভাটা মালিক ফাহিম জানান,আমি এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে। চান মিয়া আংকেল ২০২২সালের ৩১জুলাই ২বছরের জন্য আমাদের ইটভাটাটি ভাড়া নেন। ২ বছর শেষ হওয়ার পরও সে আমাদের ভাটা না ছেড়ে বহাল আছেন। আমরা তাদেরকে ইতোমধ্যে উকিল নোটিশও করেছি অথচ উনি ইটভাটাতো ছাড়েননি বরং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আমরা নাকি তার শ্রমিক নাইটগার্ডদের সঙ্গে খারাপ আচরণ করেছি,তাদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলেছি যা আদৌ সত্য নয়। তিনি জোরপূর্বক ইটভাটায় কাজ করতে চান। তিনি এমপি শামীম ওসমান,সেলিম ওসমানের ভয়ভীতি দেখিয়ে এসেছেন। এখন বলেন,এসপি,ডিসি আমার লোক ইত্যাদি আরো অনেক প্রভাব দেখান। কিন্তু কোন দলীয় হিসেব করিনা বর্তমান সরকার প্রধান বা প্রশাসনের যারা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে একটা সুষ্ঠ বিহিত করে দিন। প্রয়োজনে আমরা সেনাবাহিনীর কাছে যাবো অথবা আদালতে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে চান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,ইটভাটা আমি ভাড়া নিয়েছি ঠিক আছে তবে তারা চুক্তি শেষ হওয়ার আগেই ইটভাটা দখলে নিয়েছে আমার শ্রমিক/কর্মচারীদেরকে মারপিট করে অফিসের সমস্ত কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে। এমনকি আমাদের হুমকিও দিচ্ছে। এ ঘটনায় গোটা ইটভাটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে ইটভাটার দখলদারিত্বকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews