1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ত্রাণ দিয়ে ফেরার পথে ভূমি কর্মকর্তার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ত্রাণ দিয়ে ফেরার পথে ভূমি কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে শুক্রবার (৩০ আগস্ট) রাতে লালমাই উপজেলার কাপাসতলায় এ দুর্ঘটনা ঘটে। আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার টেরিয়াইলের উপসহকারী ভূমি কর্মকর্তা।

আনিসুর গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে যান। সেখানে বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন।

আহত ময়নাল হোসেন জানান, মনোহরগঞ্জ থেকে ফেরার পথে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এলে তাদের ট্রাক্টরের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন ট্রাক্টরে থাকা অন্তত ৫ জন। তাদের মধ্যে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

অপর আহত গোলাম রাব্বি জানান, নিহত আনিসুর রহমান বন্যার্তদের সহযোগিতার জন্য এলাকায় বার বার খোঁজ-খবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews