1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত জরুরি নির্দেশনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত জরুরি নির্দেশনা

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের (২০২৪) এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরদিন সেই বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব তথ্য ১২ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

সংশোধিত জরুরি নির্দেশনাগুলো হলো-

► এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিচের তথ্য সব ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষদের পাঠাতে হবে।

► এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের নিয়মিত/অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে (পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না)

১. সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT, বিষয় কোড-২৭৫) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর (শ্রেণি কার্যক্রম চলাকালে প্রাপ্ত) অনলাইনে প্রেরণ করে এর প্রিন্টকপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি (Final List) ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

২. অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

৩. অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপির এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে(সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)

৪. ১৯৯৬ সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি (সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত) এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)

৫. সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও এসএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (নম্বর/গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্রসহ), ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews